কৌশলগত হরমুজ প্রণালীর পূর্ব অংশ থেকে ভারত মহাসাগরের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় এই মহড়া চলছে।
চলমান মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা শেইখ বলেছেন, 'নৌবাহিনীর সদস্যরা এই মহড়ায় উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করছে এবং গতরাতে তারা অন্ধকারের মধ্যে শত্রুর মোকাবেলায় আধুনিক প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহারের অনুশীলন সম্পন্ন করেছে।'
এই মহড়ায় বিভিন্ন ধরণের ড্রোন ব্যবহার করা হচ্ছে। আজকের মহড়ায় মোহাজের-৬ সহ কয়েকটি উন্নত ড্রোন কাজে লাগানো হয়েছে। এসব ড্রোন লক্ষ্যবস্তু চিহ্নিত করে সেখানে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
ইরানের তৈরি মোহাজের-৬ ড্রোন ৪০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম বলে জানিয়েছেন মহড়ার মুখপাত্র।#
342/